মামাবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আরিফা (২) নামে এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোপালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুর মা সোনিয়া বেগম জানান, এদিন সকালে মায়ের সঙ্গে নানা ওমর আলীর বাড়িতে সে ঘুমিয়ে ছিল। কোনো একসময় ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। সোনিয়া বেগম ঘুম থেকে জেগে মেয়ে আরিফাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে আরিফাকে ভেসে থাকতে দেখা যায়।