সেকেন্ড সেক্রেটারির ফরিদপুর সফর

দুই দিনের সফরে ফরিদপুর এসেছেন ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি দেবব্রত পাল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ফরিদপুর শহরের চরকমলাপুরের রামকৃষ্ণ মিশনে সস্ত্রীক এসে পৌঁছেছেন। তিনি ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারত সরকারের অর্থায়নে নির্মিত কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করবেন বলে জানিয়ছেন মিশন প্রধান।

ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ জানান, সড়ক পথে দুই দিনের সফরে ফরিদপুর এসছেন দেবব্রত পাল। ভারত সরকারের অর্থায়নে রামকৃষ্ণ মিশনে আশ্রমের ছাত্রাবাস, অডিটোরিয়াম, গ্রন্থাগার, পাঠকক্ষ ও মিউজিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করবেন।