রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা বাতিলের সুপারিশ মার্কিন আদালতের

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা বাতিলের সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের আদালতের এক বিচারক।

২০০৯ সালে লাস ভেগাসে ক্যাথরিন মায়োরগা নামে এক মার্কিন মডেলকে নির্যাতনের অভিযোগ ওঠে ৩৬ বছর বয়সী তারকার বিরুদ্ধে।

তবে পর্তুগিজ উইঙ্গার বরাবরই ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয় বলে জানান রোনালদো।

যুক্তিসংগত তথ্য-প্রমাণ না থাকায় প্রসিকিউটররা ২০১৯ সালে রোনালদোর বিরুদ্ধে ফৌজদারি মামলা না আনার পক্ষে ছিলেন। আদালত জানিয়েছিল, রোনালদোর বিপক্ষে আনা অভিযোগ প্রমাণের জন্য কোনো তথ্য-প্রমাণ নেই মায়োর্গার কাছে। তদন্তের পরেও শক্ত কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় শেষপর্যন্ত এই মামলা থেকে অব্যাহতি পান পর্তুগিজ তারকা।

কিন্তু সম্প্রতি মায়োরগা ৫৪ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেন রোনালদোর কাছ থেকে। তবে এই মামলায় আদালতকে পাশে পাচ্ছেন রেড ডেভিল ফরোয়ার্ড।

বুধবার ম্যাজিস্ট্রেট বিচারক ড্যানিয়েল আলব্রেগটস সুপারিশ করেন, মামলাটি বন্ধ করার জন্য। এর আগে তিনি এই মামলাটি শোনেন।

বিচারক আলব্রেগটস জানান, রোনালদোর প্রস্তাব মঞ্জুর করার জন্য।