দিনাজপুরের পার্বতীপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে সুন্দরীপাড়া রেলগেটের অদূরে।
জানা যায়, দোলনচাঁপা আন্তনগর এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর থেকে রংপুর যাওয়ার সময় মাহমুদ (১১) রেল লাইনের ধারে খেলছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ছিটকে রেল লাইনের ধারে পড়ে যায় সে। এতে তার মাথা থেঁতলে যায়।
আরও জানা যায়, দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাহমুদ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে।
আলো কিন্ডার গার্ডেন অ্যান্ড রেসিডিয়ানশিয়াল মডেল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র মাহমুদ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ শাহীন আলম।