বরিশাল মহানগর বিএনপি

১ নম্বর সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুককে শোকজ

বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুককে শোকজ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির কর্মসূচির বিপরীতে তার নেতৃত্বে অন্যত্র পাল্টা কর্মসূচি পালন করা হয়েছে, যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত এবং মোটেই সমীচীন নয় বলে উল্লেখ করা হয় এবং এটি সংগঠন বিরোধী তৎপরতা বলে বিবেচিত।’

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির ১ নম্বর সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক বলেন, ‘একক আধিপত্য বিস্তার ধরে রাখতেই প্রতিবাদস্বরূপ তাকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, দলের অঙ্গসংগঠন নিয়ে আমি পৃথক কর্মসূচি দেওয়ায় দল আমাকে সতর্ক করেছে। আমি দলের প্রতি শ্রদ্ধা রেখেই ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকব।’