বিদেশ থেকে সাইবার ক্রাইম

দেশের আইনে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে দেশীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’

গতকাল শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত জুড়ী থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুরে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমাদের পরবর্তী জেনারেশন যাদের নিয়ে আমরা গর্ববোধ করি, যাদের নিয়ে আপনারা স্বপ্ন দেখেন তাদের রক্ষা করার জন্য মাদক থেকে দূরে রাখতে হবে। আপনারা যে যেখানে থাকেন মাদক যে একটা ভয়ংকর নেশা, এটা যে শেষ করে দেয় মানুষকে, পরিবারকে ও সমাজকে সে বিষয়টা তাদের বোঝাবেন।