নেপালের লামিচানে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার

বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জস্করন মালহোত্রাকে টপকে আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। গত মাসে আইসিসির বিশ্বকাপ লিগ ২-এ ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন লামিচানে। প্রতি উইকেটের জন্য খরচ করেছেন মাত্র ৭.৩৮ রান, প্রতি ওভারে দিয়েছেন ২.১৭ রান করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন লামিচানে। অন্যদিকে নাসুম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে সব মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলে। এক ম্যাচে ১০ রানে নেন ৪ উইকেট। এর আগে বাংলাদেশের মুশফিকুর রহিম মে ও সাকিব আল হাসান জুলাই মাসের সেরা হয়েছিলেন।