শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। পিঠের চোটের কারণে এ ম্যাচের একাদশে নেই টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাবস্টিটিউট হিসেবে রয়েছেন তিনি। তার মতো মোস্তাফিজুর রহমানকেও সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে।

সাইফউদ্দিনকে খেলানো হচ্ছে না এ ম্যাচে। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত থাকায় নেই সাকিব আল হাসান।

মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।