সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে না হতেই সম্প্রতি হ্যাকারের কবলে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ফেসবুক আইডি ছাড়া সকল সোশ্যাল হ্যান্ডেল হারিয়েছিলেন হ্যাকারদের হাতে। বৃহস্পতিবার শাবনূর জানালেন ইউটিউব ছাড়া বাকি সব আইডি ফিরে পেয়েছেন তিনি। সেই সঙ্গে ভক্তদের ধৈর্য ধরতে বললেন শিগগিরই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হবেন।
শাবনূর বলেন, ‘এখন ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব আইডি আমার নিয়ন্ত্রণে আছে। তবে ইউটিউব চ্যানেলটি রিকভারি করতে পারিনি। সেটা একেবারেই গেছে। তবে ভক্তদের বলব, আপনারা ধৈর্য ধরেন শিগগিরই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরব।’
দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় না করলেও আগের মতোই জনপ্রিয় শাবনূর। সে সুযোগ নিয়ে তার নামে বহু ভুয়া আইডি ও পেইজ খুলে ছিল অনেকে। এতে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছিল মানুষজন। সে জায়গা থেকে এবং ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।