নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাগর। ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তা উপেক্ষা করে কেন্দ্রীয় যুবদল নেতার ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ১১ অক্টোবর দুপুরে বন্দর উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কার্যালয় থেকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা সাগর তার মনোনয়নপত্রটি ক্রয় করেন।
নির্বাচন বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা সাগর বলেন, আমি কলাগাছিয়া ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নের মা, মাটি ও মানুষের কাক্সিক্ষত সেবা দিতে আমি সবসময় ছিলাম এবং আগামীতেও থাকব। কলাগাছিয়া ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে চাওয়াতে আমি এবার প্রার্থী হচ্ছি।