আইসিবির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রধান নির্বাহী এ.টি.এম. আহমেদুর রহমান সভায় উপস্থিত ছিলেন। সভায় গত ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাববছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।
২০২০-২০২১ হিসাববছরে কোম্পানির ৩৫.১৭ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৯.৩৩ টাকা। সভায় গত হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। বিজ্ঞপ্তি