উদ্বোধনী ম্যাচে পিএনজির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওমান।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার বিকেল ৪টায়, আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে।

‘বি’ গ্রুপে লড়ছে ওমান-পিএনজি। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো বাংলাদেশ ও স্কটল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার-আপ জায়গা করে নেবে সুপার বারোতে।

ভারতে হওয়ার কথা থাকলেও কভিড পরিস্থিতির কারণে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে সংযুক্ত আরব-আমিরাত এবং ওমান।

পিএনজি একাদশ: টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নর্মান ভানুয়া, সেসে বাউ, সাইমন আতাই, কিপলিন দোরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পোকানা, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

ওমান একাদশ: যতীন্দর সিং, খাওয়ার আলী, আকিব ইলিয়াস, জিসান মাকসুদ (অধিনায়ক), নাসিম খুশি (উইকেটরক্ষক), প্রজাপতি, মোহাম্মদ নাদিম, অয়ন খান, সন্দীপ গাউদ, কলিমউল্লাহ, বিলাল খান।