গাজীপুরের শ্রীপুরে এক নারী পার্লার কর্মী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলার বলদী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে । ওই পার্লার নারী (২০) কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা ।
ধর্ষণের শিকার নারীর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করেন। এ সময় তার সঙ্গে এক বান্ধবীও ছিল। এ ঘটনায় শনিবার ধর্ষণে শিকার নারী মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার।
গ্রেপ্তাররা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন শিমুলতলা গ্রামের কামরুজ্জামান (৪০) ও ধামলই গ্রামের গোলাপ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, ওই নারী স্থানীয় মোস্তাফার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। এই সুবাদে শুক্রবার সন্ধ্যায় মোস্তফার ভাগনির পাত্র দেখতে এক বান্ধবীকে নিয়ে পাত্রের বাড়িতে যায়। সেখান থেকে পাত্র দেখা শেষ করে রাত দশটার দিকে কাওরাইদ বাজার থেকে সিএনজি যোগে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে রাত সাড়ে দশটার সময় শিমুলতলা ওই নারীর সিএনজি আটকায় অভিযুক্তরা। এর পর নারীকে জোরপূর্বক তুলে নিয়ে বলদীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে শনিবার মামলা করে ওই নারী।
শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ সময় ধর্ষিতা নারীর এক বান্ধবীও লাঞ্ছিত হয়েছিল। পরে ঘটনায় জড়িত দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।