মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২১’ শিরোনামে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এসব অভিযান পরিচালনা করছে নৌবাহিনীর ৭টি জাহাজ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১১ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে আনুমানিক ৯ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৯১ হাজার মিটার অবৈধ জাল ও ৩৫৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি।