গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক হাজতি মারা গেছেন। রবিবার রাতে তিনি মারা যান।
মৃত মিনারুল ইসলাম (৫৩), কক্সবাজারের চকরিয়া থানার তরবেশকাটা এলাকার আকবর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার আবু সায়েম জানান, রবিবার রাত সাড়ে ৭ টার দিকে মিনারুল বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।