ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে সোনারাম এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পুলিশ কোনো গাড়ির নাম বলতে পারেনি।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১)। খান অটো রাইস মিলের শ্রমিক ছিলেন তিনি।
খাটিহাতা হাইওয়ে থানার এসআই মো. রাফিউল করিম বলেন, কোনো একটি গাড়ি তাদের চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গাড়িটি শনাক্ত করার চেষ্টাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারেনি পুলিশ।