সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান একটি আতশবাজির বিজ্ঞাপনে কাজ করেছেন। এতেই শুরু হয়েছে তাকে নিয়ে নেটিজেনদের সমালোচনার ঝড়। বিজেপির কর্ণাটকের সংসদ সদস্য অনন্ত কুমার হেগড়ে অভিযোগও তুলেছেন, এই বিজ্ঞাপনে ‘ধর্মীয় সম্প্রতি’ বিনষ্ট করা হয়েছে।
‘বলিউড লাইফ’র এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
অনন্ত কুমার হেগড়ে সিয়েট টায়ারের এমডি এবং সিইওকে একটি চিঠি লিখে বিষয়টি বিবেচনা করতে বলেছেন। তার দাবি, বিজ্ঞাপনটি 'অনেকের মাঝে অস্থিরতা' সৃষ্টি করছে।
তিনি চিঠিতে লিখেছেন, আপনার সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপনে আমির খান মানুষকে রাস্তায় আতশবাজি না ফাটানোর পরামর্শ দিচ্ছেন। মানলাম এটা খুব ভালো বার্তা। কিন্তু, বিজ্ঞাপনটি অনেকের মাঝে 'অস্থিরতা' সৃষ্টি করেছে। কারণ আতশবাজি ফাটানোর মাধ্যমে শব্দ দূষণের কথা বলা হচ্ছে। কিন্তু, অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানেও শব্দ দূষণ হয়, জনসাধারণের ভোগান্তি হয়। সেগুলো নিয়ে তারা কথা বলেন না।
তিনি আরও লিখেছেন, একদল 'হিন্দু বিরোধী নায়ক' সব সময় হিন্দু ভাবাবেগে আঘাত করে। কিন্তু, তাদের সম্প্রদায়ের অন্যায়কে কখনো তুলে ধরে না।