আজ থেকে শুরু ‘আসল’ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
গ্রুপ ওয়ানের ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল চারটায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রসি ফন ডার ডাসেন, ডেভিড, মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিখ নর্তশে, তাবরিখ শামসি।