শুরুটা দুর্দান্ত করেছিলেন ওপেনার তেম্বা বাভুমা। কিন্তু সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
শনিবার থেকে শুরু হয়েছে ‘আসল’ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
কিন্তু শুরুতেই ধাক্কা খায় দ.আফ্রিকা। দলীয় ১৩ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১২ রানে ফেরেন বাভুমা। এরপর স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই টপ-অর্ডারের আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।
জশ হ্যাজলউড নিজের প্রথম শিকার রসি ফন ডার ডাসেনকে (২) ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ বানানোর পর ওপেনার-উইকেটরক্ষক কুইন্টন ডি কককে (৭) করেন বোল্ড। এরপর হেনরিখ ক্লাসেনকে (১৩) সাজঘরে ফেরান প্যাট কামিন্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে দ. আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন এইডেন মার্করাম (১৮) ও ডেভিড মিলার (১)।