পঞ্চগড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সদর উপজেলার জগদল ঠুটাপাখুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন-জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) ও তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে রাশেদুল-শাহিন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় শহরে যাচ্ছিল। পথিমধ্যে জগদল ঠুটাপাখুরী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বাবু-জনির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদুল ও রিফাদুজ্জামান বাবুর মৃত্যু হয়।
এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।
আহতেরা হলেন- সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে শাহিন হোসেন (২০) ও তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ এলাকার আলমের ছেলে রনি (২২)।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ও বাবুকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অপর আহত রনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‘পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।