নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে বোলিং হারিস রউফের। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় নিলেন ৪ উইকেট। কিউইরা তাই ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারল না।
শারজাহয় মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ এর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল কিউরা। ব্যাটারদের কেউই নিজেদের স্কোরগুলো বড় করতে পারেননি।
২৭ রান করে এসেছে ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন ২৫ রান।
রউফের ৪ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এটি প্রথম ম্যাচ। পাকিস্তান খেলছে দ্বিতীয় ম্যাচ। ভারতকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা।