অবশেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক।
অভিযোগে জানা যায়, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগে বিপর্যস্ত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ নিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচির পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি-অনিয়ম ও আজিম-কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে অনিয়মের কবল থেকে রক্ষার প্রথম ধাপ উল্লেখ করে আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস বলেন, ‘অভিযোগ দাখিলের চার মাসেও আমরা আজিম-কাসেমসহ নর্থ সাউথের দুর্নীতি তদন্তে কোনো অগ্রগতি দেখতে পাইনি। এরপর ২৬ অক্টোবর মানববন্ধন করেছি। অবশেষে দুদক অনুসন্ধান শুরু করেছে।
দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহমুদ খান অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেরিতে হলেও এ প্রক্রিয়া শুরু হওয়াকে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রক্ষার লড়াইয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর প্রাথমিক বিজয় বলেই মনে করছি। এখন অনুসন্ধান শেষে দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।
বিস্তারিত জানতে চাইলে ড. সুফী সাগর সামস আরো জানান, ‘দুদক থেকে আমাকে জানানো হয়েছে বিশেষ তদন্ত শাখার পরিচালক সৈয়দ ইকবালের অধীনে উপপরিচালক ফয়সাল অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে এই অনুসন্ধান করবেন।’