রংপুরে নিজ ঘরে গৃহবধূর গলাকাটা লাশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে সালমা আক্তার (৪২) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 ঘটনাটি ঘটেছে উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সালমা বেগম ও তার স্বামী আব্দুল্লাহ্ শুক্রবার রাতের খাওয়ার পরে তারা তাদের নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত প্রায় ২টার সময় সালমার স্বামী আব্দুল্লাহ্ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। কিছুক্ষণ পর তিনি তার নিজ শয়নকক্ষে ফিরে এসে তার স্ত্রীকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সালমার রক্তাক্ত গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখেন। 

 ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য সালমার স্বামী আব্দুল্লাহকে তারাগঞ্জ থানায় আনা হয়েছে। 

 তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছি। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।