নতুন নাটক নির্মাণ করলেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ শিরোনামের এই নাটক রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। গত ২৭-২৮ অক্টোবর নগরীর উত্তরা ও মিরপুর ডিওএইচএসে দৃশ্যধারণের কাজ হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া।
চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে চয়নিকা চৌধুরী বলেন,‘অনেক দিন পর কাজ করার কারণে মনে হচ্ছিল সব ভুলে যাচ্ছি। তবে কাজটি খুব যত্ন ও ভালোবাসা দিয়ে করেছি। শিল্পীদের সহযোগিতা আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি শট শেষে একটা গুড ফিলিং হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। মনে গেঁথে থাকবে।’
দুজন করপোরেট মেয়ের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকের কাহিনি। নাটকটির আরও ছয়টি দৃশ্যের শুটিং বাকি আছে। এটি প্রযোজনা করছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। খুব শিগগিরই বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।