বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (৩০) নামে এক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আলাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সবুজ পশ্চিম লাহিনিপাড়ার গোসাইডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে সবুজ বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের তার বাঁধার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এবং কোমরে বাঁধা বেল্টে বিদ্যুতের খুঁটিতে লাশ ঝুলতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে কুমারখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে সবুজের লাশ উদ্ধার করে।