চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৪৭ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, শনিবার চট্টগ্রামের ১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫ জন পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৪ জন ও পটিয়া উপজেলার একজন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ২২৭ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৯৬৭ জন ও গ্রামের ২৮ হাজার ২৬০ জন।
শনিবার করোনায় শহর ও গ্রামের একজন করে রোগীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩২৫ জন। এতে শহরের বাসিন্দা ৭২৩ জন ও গ্রামের ৬০২ জন।