দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করেছেন সাবেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তিনি দলের টিম নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন।
শেন ওয়ার্ন টুইট করেছেন, মার্শের অনুপস্থিতিতে এবং গ্লেন ম্যাক্সওয়েলকে ভুল সময়ে নামানো অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের অন্যতম ভুল সিদ্ধান্ত। আমি স্মিথকে ভালোবাসি কিন্তু তার টি-টোয়েন্টি দলে থাকা উচিত নয়।
ওয়ার্ন ইংল্যান্ডের ব্যাটিং ও বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি ইংল্যান্ডকে পারফেক্ট টি-টোয়েন্টি দল হিসেবে মনে করেন।
শেন ওয়ার্ন টুইটের সমালোচনা করেছেন স্মিথ ভক্তরা। অ্যাভি নামে একজন লিখেছেন, ‘শান্ত হোন ওয়ার্ন। স্মিথ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।’
পেটার চেম্বারস নামে একজন লিখেছেন, ‘স্মিথকে অবশ্যই দলে থাকতে হবে। তিনি দলে থাকলে প্রতিপক্ষ তাকে কীভাবে আউট করা যায়, তা নিয়েই বেশি উদ্বিগ্ন থাকবেন।’
জ্যায়জেনার নামে একজন লিখেছেন, ‘আমাদের লাইন আপে স্মিথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি বুঝতে পারছি না, কেন আপনি এত অন্ধ হয়ে আছেন?’
প্রাম জেইন নামে একজন লিখেছেন, ‘প্রথম দুই ম্যাচে আপনার কিংবদন্তি বিশ্লেষণ কোথায় ছিল? স্মিথ প্রথম খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একটি ছন্দ পতনে কেন সমালোচনামুখর হেয়ে উঠলেন?’
ইংল্যান্ডের বিপক্ষে স্মিথ মাত্র এক রান করেছিলেন। অস্ট্রেলিয়া তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। তবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
সূত্র: এনডিটিভি