ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্বাস বিন হাকিম। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে নিজের সম্মান ক্ষুণœ হওয়া এবং অবমূল্যায়নের কারণ দেখিয়ে গতকাল বুধবার তিনি পদত্যাগ করেন। খন্দকার আব্বাস উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের বাসিন্দা।
গতকাল নিজের ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, যাদেরকে সংগঠনে এনেছি, দীর্ঘ সময় একসঙ্গে পথ চলেছি, ভাইয়ের মতো মনে করেছি, সহযোগিতা করেছি, বিপদে ছুটে গিয়েছি, অর্থ সহযোগিতা করেছি, তারাই আজ পায়ের নিচে মাটি নাই বুঝেও চেয়ারম্যান পদে মনোনয়ন পাবে না জেনেও নানারকম চালাকি করে আমার সম্মান ক্ষুণ্ন