ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর। নির্বাচনে হযরতপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দিতা করা পরাজিত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির এবং তার নির্বাচনী এজেন্ট হানিফ আলী।
গত মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হযরতপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক দুটি আবেদন করা হয়। জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আজিজ জানান, নির্বাচন ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনালে আবেদন করতে হবে।