মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে কাজ করছে উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা ডিজিটাল হসপিটাল। প্রতিষ্ঠানটি এখন সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। আশ্বাসের আওতায় মানব পাচারের শিকার পুরুষ ও নারী পুনর্বাসনের কাজ হচ্ছে। বর্তমানে ডিজিটাল হসপিটাল তাদের বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা দিচ্ছে।
ডিজিটাল হসপিটাল প্রদত্ত প্যাকেজ স্বাধীনে রয়েছে প্রতি মাসে ১৫০ মিনিট বিনামূল্যে ৭ দিন ২৪ ঘণ্টা ডক্টর কলের পাশাপাশি হাসপাতালে থাকার কাভারেজ হিসেবে ১ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাশব্যাক, কভিড-১৯ আইসোলেশন কাভারেজ হিসেবে ৫ হাজার এবং ১ হাজার ৬০০ টাকা ওপিডি কাভারেজ, তিন মাসের জন্য। প্যাকেজটিতে আরও রয়েছে সারা দেশের এক হাজারেরও বেশি হাসপাতাল, ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারে পণ্য/সেবায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।
এছাড়া সুবিধাভোগীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পরামর্শ, হেলথ ক্যাম্প এবং অনলাইন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি