পেশাদার হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে: মুমিনুল

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা ভুলে শনিবার থেকে ঢাকা টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

তার আগে শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগারদের টেস্ট অধিনায়ক জানালেন, পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো ধরনের উইকেটেই ভালো খেলা উচিত। ব্যর্থতার পেছনে উইকেট বা কন্ডিশনকে দায় চাপাতে নারাজ তিনি।

দেশে হোক বা দেশের বাইরে, বাংলাদেশকে উইকেট সম্পর্কে তেমন ভালো ধারণা নিতে দেখা যায় না। যার প্রভাব পড়ে ম্যাচেও।

একজন পেশাদার ক্রিকেটার হিসেবে কোন ধরনের উইকেটে মানিয়ে নেওয়া প্রয়োজন, এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট ও কন্ডিশনকে অজুহাত দেওয়াটা কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হব না। পেশাদার ক্রিকেটার হিসেবে হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে।’

বাংলাদেশর টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জয়ের জন্য আরও পেশাদার হওয়া ভালো।’ 

আরও পড়ুন...ঢাকা টেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য মাত্র ৫০ টাকা!