পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল শনিবার।
এদিন তার নামে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এ উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রোস্তম আলী মিয়ার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, জেলা ও দায়রা জজ আ ন ম জাহাঙ্গীর আলম, বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-নিয়ন্ত্রক (বার্তা) (বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কর্মরত) সালাউদ্দিন মাহমুদ মরহুমের সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।