পটুয়াখালীতে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট

পটুয়াখালীর মহিপুরে তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার ভোরে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। তাদের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত এখনো ৮ জনের জ্ঞান ফেরেনি। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।