বিওএ নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার

২২ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচন। ৩৫টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে গতকাল ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহীরা। তাদের মধ্যে আছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘অলিম্পিক দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা। আমি ফুটবলার হলেও পুরো ক্রীড়াঙ্গনে সবার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এজন্য অলিম্পিকে সরাসরি সম্পৃক্ত হতে চাই। সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমাকে যে পদে দেবে আমি সেখানেই কাজ করতে চাই। আমি আশাবাদী যারা দায়িত্বে আছেন তারা নতুন কমিটিতে সংগঠক হিসেবে ক্রীড়া উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন।’