হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের সুলতান বাদশা (৩০) হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এর আগে রবিবার ঢাকার আশুলিয়ার মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী ও নিহত বাদশার বাবা আবদুল মালেক মাঝির ভাষ্যমতে, ২০১০ সালের ২ জুন তার ছেলে বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণের পর খুন করেন পাঁচ থেকে ছয়জন। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত।