বরিশালের গৌরনদী উপজেলায় রফিকুল ইসলাম (৪৯) নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দেওয়া হাতুড়ে চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রফিকুল ইসলামকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড দেন। একইসঙ্গে ভুয়া চিকিৎসককে আশ্রয়দাতা আনোয়ারা মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. শহিদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেওয়া হয়।