জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫) ও যুবলীগ সদস্য আনিসুর রহমান (৩৪)
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, মঙ্গলবার রাতে (৭ ডিসেম্বর) পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপনের সাথে বাগ্বিতণ্ডা জেরে সেখানে বিএনপি নেতা ডালিমের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা।
এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮/১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে। ওই ধাওয়ায় পাঁচবিবি পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন পরে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।
তিনি জানান, ওই ঘটনার পরই ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।