বাবা হারালেন নওশাবা

বেশ কয়েক দিন যাবৎ অসুস্থ ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বাবা। তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন না ফেরার দেশে চলে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন নওশাবা।

নওশাবা বলেন, ‘আব্বু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তিনি আর্মি পারসন; তাই তার চিকিৎসা সিএমএইচেই হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হবে। আমরা অপেক্ষা করছি দুই ভাইয়ের জন্য। তারা দেশের বাইরে থাকে। ওরা ফিরলেই বাবাকে সমাহিত করা হবে।’ ১২ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নওশাবা।