নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ৬ অবৈধ ডায়িং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। আবাসিক এলাকায় ফ্ল্যাটবাড়ির নিচে ঝুঁকিপূর্ণ পরিবেশে ডায়িং কারখানা পরিচালনার অভিযোগে অনুমোদনহীন ওই ছয়টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইসদাইর এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।