ছুটির মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি : পেলে

কোলন টিউমারের চিকিৎসার জন্য গেল বুধবার পেলে হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন তার মেয়ে কেলি আশাবাদ ব্যক্ত করেন, আসছে বড়দিনের আগেই বাড়ি ফিরবেন ফুটবল কিংবদন্তি। এবার পেলে নিজেই জানালেন, দ্রুতই হাসপাতাল ছাড়বেন তিনি। প্রস্তুত হচ্ছেন ছুটির মৌসুমের জন্য।

পেলের হাসপাতালে ভর্তি হওয়ার দিনই কর্র্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। পেলে ইন্সটাগ্রামে লেখেন, ‘গত ৩০ সেপ্টেম্বর হাসপাতাল ছাড়ার পর থেকে চিকিৎসার অংশ হিসেবে আমার কিছু কেমোথেরাপি চলছে। সেটার ২০২১ সালের শেষ সেশনের জন্য এখন আমি আলবার্ট আইনস্টাইনে (হাসপাতালে) আছি। আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি ভাগ করতে চেয়েছি। সর্বোপরি, যেকোনো ছোট জয়েও উদযাপন করা যায়।... আমি এখানে কয়েক দিন থাকব। চিন্তা করবেন না, আমি ছুটির মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি।’ ইন্টারনেট।