বাড়িতে বসে অফিসের কাজ হোক অথবা অফিসে যাওয়ার আগে, রান্নাঘরে গিয়ে খাবার বানানো বেশ ধৈর্যের কাজ বটে। এদিকে খাবার বানাতে গিয়ে দেরি হচ্ছে কর্মস্থলের। এ সমস্যা সমাধানে চটজলদি কিছু খাবার তৈরি করতে পারেন, যেগুলো স্বাদে যেমন অতুলনীয় ও স্বাস্থ্যকর, তেমনই বানাতেও কম সময় লাগে। জেনে নিন
এমন কিছু খাবার সম্পর্কে
আলু-চিড়া : অল্প সময়ে বানানো সুস্বাদু একটি খাবার আলু-চিড়া। পানি ঝরিয়ে চিড়া দিয়ে পোলাও বানিয়ে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন আলু, ধনেপাতা আর বাদাম। স্বাদ বাড়াতে যুক্ত করতে পারেন কুচি করে কাটা পেঁয়াজ।
ভেজিটেবল ব্রেড টোস্ট
সহজ রান্নার মধ্যে ভেজিটেবল ব্রেড টোস্ট অন্যতম। পছন্দমতো সবজি কেটে সেগুলো হালকা ভাপিয়ে নিন। এবার দুটো পাউরুটির মধ্যে দিয়ে তার সঙ্গে মাখন অথবা চাটনি দিয়ে খেতে পারেন।
ওটস : দুধের সঙ্গে ওটস, কলা আর ড্রাইফ্রুট মিশিয়ে নিলে দারুণ স্বাস্থ্যকর একটি খাবার হবে। সকালে উঠে এমন একটি খাবার খাওয়া মানে স্বাস্থ্যকর খাবার দিয়ে দিনের শুরু।
স্ক্র্যামবেল্ড এগ : হলুদ, মরিচ, জিরে দিয়ে বানানো স্ক্র্যামবেল্ড এগ সকালের নাশতায় দারুণ এক সংযোজন। প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি তৈরি হতে অত্যন্ত কম সময় নেয়।
সুজি সবজি : সুজির সঙ্গে মটরশুঁটি, গাজর, বিনস, কোরানো নারকেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু সুজি সবজি। স্বাস্থ্যকর এই খাবারটি যেমন সময় বাঁচাবে, তেমনই সুস্থ রাখতেও সহায়তা করবে।