ম্যাক্স গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) ঢাকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও আইইবির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম প্রকৌশলী এমএ জব্বারের স্মৃতিতে ১৮তম প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। সেন্টারের নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ইআরসি টেনিস কোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর। পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মহিলা এককের এই প্রতিযোগিতায় প্রাইজমানি দেওয়া হবে ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি