মেষ : সম্পত্তির জন্য স্ত্রীর আত্মীয়ের কু-প্ররোচনায় স্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। সরকারি কর্মকর্তার সহযোগিতায় ভুল সংশোধন হবে।
বৃষ : বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত সহায়-সম্পত্তির সুরাহার সুযোগ পেতে পারেন। প্রবীণদের সাহায্য নিন।
মিথুন : শুক্লপক্ষে চন্দ্রের হোরায় জন্ম লগেড়বর ফলে জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। কালো জাদুর কারণে খান্নবাসের প্রভাব পড়তে পারে।
কর্কট : বিংশোত্তরীয় মতে এ-সপ্তাহে জাতক সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ : শিল্পকারখানায় যারা নেতৃত্বদান করেন তাদের দলীয় কোন্দলে ব্যবসায়ে ক্ষতি হতে পারে। জ্ঞানত মিথ্যা চুক্তি না করাই শ্রেয়।
কন্যা : জাতক আবেগের বশবর্তী হয়ে পর-স্ত্রীতে আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হবেন, যা সামাজিক বিপদ বয়ে আনবে।
তুলা : কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে ভুলের মাশুল দিতে হতে পারে। আপনার ব্যবসায়িক পদ্ধতি গোপন রাখুন।
বৃশ্চিক : মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন মুকুলন্দির কারণে ঝামেলা হতে পারে। পাওনা টাকা সহজে পাবেন না।
ধনু : কেতুগ্রহের প্রভাবে সন্তান কলহের কারণে পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। নিশ্চয় ক্রোধ পরিহার করুন।
মকর : রবিগ্রহের প্রভাবে জাতকের কাজের জন্য পদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হবে। উৎকোচের পথ এড়িয়ে চলাই উত্তম।
কুম্ভ : কামদেবের তীরের ফলে অনুঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শীর কু-নজরে পড়তে পারেন। প্রতিবেশী মহিলা আদিরসে গা ভাসাতে ফুসলাবে।
মীন : যৌথ ব্যবসায়ে পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস করবেন না। প্রবাসী ব্যবসায়ী-পার্টনার পাওনা নিয়ে ঝামেলা করবে।