স্ত্রীকে ভুল বুঝবেন না সিংহ, সংসারের জটিলতা দূর হবে তুলার

মেষ : জাতকের গ্রহের জন্মকালীন অবস্থানের ফলাফল অনুযায়ী দেখা যায় যে, জাতকের হতাশা কেটে যাবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ : নারী-পুরুষের সামনে নক্ষত্রের প্রভাবে বিভিন্ন প্রলোভনের হাতছানি রয়েছে। যে কোনো লগ্নিতে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

মিথুন : রবি ও শুক্রের যোগে জাতকের সাহায্যে খুব সম্ভবত এতিম কোনো বাচ্চা ঠিকানা পাবে। মানুষ মানুষের জন্য।

কর্কট : কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের শঠতায় আর্থিক সমস্যায় পড়বেন। একটু বিবেচনা করে ব্যবসায়ে অর্থলগ্নি করবেন।

সিংহ : চন্দ্রের অবস্থানের ফলে জাতক সামাজিক কারণে কষ্ট পেতে পারেন। তবে স্ত্রীকে ভুল বুঝবেন না। পরবর্তীকালে অনুশোচনা হবে।

কন্যা : নর-নারী নির্বিশেষে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পঞ্চস্বর বিবরণে দেখা যায় যে, মুকুলেই দারিদ্র্য ঝরে যাবে।

তুলা : জাতকের বিংশোত্তরী প্রত্যন্তর্দশা থেকে জানা যায় যে, কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। সংসারের জটিলতা দূর হবে।

বৃশ্চিক : দণ্ডাদিক্রমে দেখা যায় পরিবারের কারও বড় ধরনের অসুখ হতে পারে। বিশ্বস্ত চিকিৎসক ছাড়া, পরামর্শ গ্রহণ করবেন না।

ধনু : কর্মক্ষেত্রে নতুন কোনো বড় দায়িত্ব পাবেন। নিকট কোনো প্রবীণ আত্মীয়ের অর্থিক সাহায্য পেতে পারেন।

মকর : এ-সপ্তাহটা ভুলের মাশুল দিতে হবে। ভুলেও কোনো প্রলোভনের হাতছানিতে সাড়া দেবেন না।

কুম্ভ : পাপাক্রান্ত পাপযুতে পাপবীক্ষিতের দৃষ্টির ফলে, কোনো দুর্ঘটনায় রক্তারক্তি হওয়ার সম্ভাবনা। তাই পারত পক্ষে কোনো ঝামেলায় জড়াবেন না।

মীন : ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যে-কোনো কাজে অর্ধৈয হলে পরে পস্তাবেন। তাই নিজ পরিবারের কোনো প্রবীণের পরামর্শ নিন।