অ্যাশেজের দ্বিতীয় সদস্যের জন্য ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াডে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না এই দুই অভিজ্ঞ পেসার।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির এই টেস্ট হবে অ্যাডিলেডে। এর আগে গ্যাবার ব্রিসবেনে ৯ উইকেটে হেরেছে ইংল্যান্ড। প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
গ্যাবা টেস্টে ছিলেন না সাদা পোশাকে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। ‘সুইং মাস্টার’ ফিরলেন ব্রডকেও সঙ্গে নিয়ে।
গোড়ালির চোটের কারণে অ্যাডিলেড টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে স্বাগতিকদের প্রথম ইনিংসে ৮৫ রানে নিয়ে ৩ উইকেট নেওয়া পেসার মার্ক উডকে। তবে ১৩ ওভারে ১০২ রান দিয়েও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন স্পিনার জ্যাক লিচ।
টেস্টে ৬৩২ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ২০১৮ সালে অ্যাডিলেডের ওভালে গোলাপি বলে ৪৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন ৩৯ বছর বয়সী পেসার। ইংলিশদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৫২৪ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রড।
ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জশ বাটলার (উইকেটরক্ষক), হাসিব হামিদ, জ্যাক লিচ, ডেভিড মালান, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, বেন স্টোকস, ক্রিস ওকস।