টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লাগা আগুনটি প্রায় ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে আগুন লাগে।
তবে আগুনের সূতপাত্র সম্পর্কে জানা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। প্রায় ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নাসির গ্রুপের এজিএম জয়নাল আবেদীন জানান, উদ্ধার কাজ চলছে। আমাদের গোডাউনে থাকা কোনো কর্মচারী হতাহত হয়নি। তবে বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে পরে বিস্তারিত জানানো হবে।