চাঁদপুরের হাজীগঞ্জ কচুয়া সড়কের বদরপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ওসমান (১৬) নামের এক কিশোর মারা গেছেন।
এ ঘটনায় অপর দুই আরোহী আরিফ (১৭) ও রনি (১৭) মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ওসমানের বাড়ি ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
এলাকার লোকজনের সহায়তায় তিনজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর। তাদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।