পিতা-পুত্রের লড়াই আদালতে গড়ালো (ট্রেলার)

পিতা তারিক আনাম খান ও পুত্র সিয়াম আহমেদ। প্রথমবার সিনেমায় পারিবারিক আবহে আসছেন দুই তারকা। ট্রেলারে দেখা গেল পিতা-পুত্রের লড়াই আদালত পর্যন্ত গড়ালো।

রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর। শনিবার অনলাইনে প্রকাশ হয়েছে ট্রেলার।

রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ ছবির নায়িকা চরিত্রে আছেন নোভা ফিরোজ।

গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র দেয়।

নির্মাতা রনি ভৌমিক জানান, কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি। পরিবার নিয়ে দেখার মতো গল্প মৃধা বনাম মৃধা।

‘মৃধা বনাম মৃধা’ ছবির ট্রেলারে একাধিক স্পর্শী সংলাপ উঠে এসেছে। এসেছে বৃদ্ধাশ্রম ও সমসাময়িক অনেক আলোচিত বিষয়।

সিনেমাটির পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান, সারা দেশের ৪৪টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। পরবর্তীতে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম টফিতে প্রকাশিত হবে।

‘মৃধা বনাম মৃধা’য় আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টূ প্রমুখ।