বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বামবার কনসার্ট

মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওপেন এয়ার লাইভ শো এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২২ ডিসেম্বর, বুধবার বেলা তিনটায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টা থেকে থাকছে রক্ত ডট ও আর জি এর সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। নিউ সুফিয়া প্রাইভেট হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, দারিদ্র্যের হোটেল ফেসবুক গ্রুপের সৌজন্যে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে গান পরিবেশন করবে—অ্যাডভার্ব, অ্যাশেজ, একতারা, অ্যাশেস বাংলাদেশ, উপাখ্যান, রেট্রো, অ্যাল্গোরিদম, ভিসুভিয়াস, অ্যাগ্রেসিভ, ওয়ার, অ্যাস্থেটিক, ডাই অ্যান্ড ক্রাই ও ইমরান, বাবু, নাফি। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজজি২৪ডটকম।