১১তম সামিট ওপেন গলফে সাদামাটা শুরু পেয়েছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের দুটি শিরোপাজয়ী এই গলফারকে পেছনে রেখে মোহাম্মদ সাইয়ুম প্রথম রাউন্ড শেষ করেছেন শীর্ষে থেকে। কুর্মিটোলা গলফ কোর্সে গতকাল প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলা এই তারকা গলফার যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। এ রাউন্ড সাতটি বার্ডি ও পাঁচটি বোগি করেছেন মোহাম্মদ রাসেল। সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। প্রথম রাউন্ডে আলো ছড়িয়েছেন সাইয়ুম। আটটি বার্ডি ও দুটি বোগি করেছেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন সাইয়ুম।